আনোয়ারায় আগুনে পুড়ে ছাই ৩ পরিবারের ঘর

আনোয়ারার বারশত ইউনিয়নে রান্নাঘরে আগুনে তিনটি ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ জুন) রাত দেড়টায় বারশতের বোয়ালিয়া জাকেরপাড়া এলাকার সুবেদার বাড়ির আবদুল গফুর, খোরশেদা বেগম ও ফরিদা বেগমের ঘর পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্।

এতে করে ৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র।

তিনি জানান, রাতে আগুনে পুড়ে গেছে বারশতের তিনটি পরিবার বসতঘর। ফায়ার সার্ভিসের টিম যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিক ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর