পাকিস্তানের হাসপাতালকে হামাসের ঘাঁটি বলে ইসরাইলি যুদ্ধমন্ত্রীর অপপ্রচার

ইসরাইলি সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটাকে গাজায় হামাসের ঘাঁটি হিসেবে প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহেদ হাফিজ চৌধুরী বলেছেন, ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট যে মিথ্যাচার করেছেন তা অগ্রহণযোগ্য। জনমতকে বিভ্রান্ত করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে। মূলত প্রকাশিত ছবিটি ইসলামাবাদের শেফা হাসপাতালের। তিনি দ্রুত ঐ ছবি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সম্প্রতি নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে লিখেছেন, এটি হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র এবং সবচেয়ে বড় ঘাঁটি।

ইসরাইলি নেতার এই মিথ্যাচারকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, সম্প্রতি নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এটি হচ্ছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র এবং সবচেয়ে বড় ঘাঁটি‘। তবে টুইটার ব্যবহারকারীরা খুব সহজেই ইসরাইলি নেতার মিথ্যাচার ধরে ফেলেন এবং তাকে দখলদার মিথ্যাবাদী হিসেবে অভিহিত করেন। এরপর পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর