ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ মাঠে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। রূপগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আলাউদ্দিন বাবু।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১১১ রানেই অলআউট হয়ে যায় রূপগঞ্জ। ওপেনার আজমির আহমেদ মাত্র ১ রান করে সাঝঘরে ফিরেন। আজমির ফিরলেও দলের হাল ধরেন অধিনায়ক নাঈম হোসেন।
আরেক ওপেনার সাদমান ইসলামও ব্যর্থ হয়েছেন। তিনি ১০ বলে ৭ রান করে ফিরেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন নাঈম। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।
এছাড়া আল আমিন হোসেন জুনিয়র ৪, সানজামুল ইসলাম ১৩, জাকের আলি অনিক ১২ রান করে ফিরেন। বাকিরা সেভাবে ব্যাট হাতে দাঁড়াতে পারেনি।
ব্রাদার্স ইউনিয়নের পক্ষে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেছেন আলাউদ্দিন বাবু। এছাড়াও সুজন হাওলাদার ও সাকলায়েন সজীব দুটি করে উইকেট পেয়েছেন।
বার্তাবাজার/নব