ভারতে একদিনে প্রায় ৩ হাজার মৃত্যু, ফের বাড়ল সংক্রমণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ কয়েকদিন কমলেও আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গতকাল শনাক্ত হয়েছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে।

দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু ছিল ৩ হাজার ২০৭। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

বৃহস্পতিবার (৩ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু রয়েছে। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৩ হাজার ৪১৩ জনে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর