ছাত্রনেতা উবায়দুল্লাহ্ নাঈম’র মুক্তিতে ছাত্রদলের আনন্দ মিছিল
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপি কর্তৃক আয়োজিত প্রেসক্লাবের সমাবেশ থেকে গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ গ্রেফতার হয়ে ১০৯ দিন কারাবাসের পর গত পহেলা জুন ২০২১ এ জামিনে মুক্তি পান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম।
নাঈমের মুক্তিতে বুধবার (২ই জুন) জাতীয় প্রেসক্লাব এলাকায় ফুলেল শুভেচ্ছা মিছিলের মধ্য দিয়ে বরণ করে নেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোক্তাদির হোসেন তরু ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বায়েজিদ প্রধান, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম অপুসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শতাধিক নেতৃবৃন্দ।
বার্তাবাজার/পি