পিক আপ-সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

কুমিল্লার তিতাস উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে হোমনা- গৌরীপুর সড়কের মৌটুপী নামক স্থানে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সিএনজি অটোরিক্সাযোগে ভোরবেলায় প্রতিদিনের মত উপজেলার মজিদপুর ইউনিয়ন কাকিয়া খালি গ্রামের ৫ জন মৎস্যজীবী দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলে ভোর আনুমানিক ৪:৪৫মিনিটে মৌটুপী নামক স্থানে পৌঁছলে একটি পিক আপ ভ্যান ঢাকা-মেট্রো ন ১৩-৯৩৩০ নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন নিহত হয় ও ড্রাইভারসহ ৪ জন আহত হয়েছে।

নিহতরা হলো- তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন কাকিয়াখালি গ্রামের দাস সম্প্রদায়ের শ্রী নারায়ন দাস (৪২) ও শ্রী লক্ষণ দাস (৪৫)।

আহতরা হলো-একই গ্রামের শ্রী গোপাল দাস (৬৫)শ্রী নির্মল দাস (৪৫) শ্রী বলাই দাস(৩০) ও পার্শ্ববর্তী মজিদ পুর গ্রামের সিএনজি অটো রিক্সার ড্রাইভার কবির হোসেন (৩০)। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে শ্রী গোপাল দাস, শ্রী নির্মল দাস ও শ্রী বলাই দাস কে, তারমধ্যে গুরতর আশঙ্কাজনক অবস্থায় শ্রী গোপাল দাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

তিতাস থানার এসআই আব্দুল করিম জানান, পিকআপ ভ্যানের ড্রাইভার পালিয়ে গেছে তবে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং গাড়ি দুটো জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, উক্ত ঘটনায় এই পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, যদি অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ আসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর