বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন ও মারা গেছেন ৩৭ লাখ ৬ হাজার ২৯৯ জন। আর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৬ লাখ ১১ হাজার ২০ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৫১১ জন।
যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৩ লাখ ৩৮ হাজার ১৩ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৮৯৭ জন।
এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৮১ জন ও মারা গেছেন ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৩৩০ জন।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে আর্জেন্টিনা ও দশে রয়েছে জার্মানি।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন ও মারা গেছেন ১২ হাজার ৬৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।
বার্তাবাজার/নব