গত মে মাসে ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১০৪ জন কন্যাশিশু ও ১৩৬ জন নারী রয়েছে।
গতকাল (২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, প্রকাশিত সংবাদ অনুসারে মে মাসে ধর্ষণের শিকার হয়েছে ৯৫। এর মধ্যে ৪৫ জন কন্যাশিশু। ৫ জন কন্যাশিশু দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। ৩ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়।
ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যাশিশু। ৭ জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। দুই কন্যাশিশুসহ ৭ জন যৌননিপীড়নের শিকার হয়েছে। ৭ জন কন্যাশিশু অপহরণের শিকার। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৯ জন।
এর মধ্যে ৩ জনকে হত্যা করা হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/পি