শ্রীলঙ্কা উপকূলে ডুবছে তেলভর্তি জাহাজ

শ্রীলঙ্কা উপকূলে দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা সিঙ্গাপুরের রাসায়নিক ভর্তি একটি কার্গো জাহাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিঙ্গাপুরের এক্স-প্রেস পার্ল নামের জাহাজটির আগুন এই সপ্তাহে নিয়ন্ত্রণে আনা হয়। এটি ডুবে গেলে এর জ্বালানি ট্যাংক থেকে শত শত টন তেল সাগরে ছড়িয়ে পড়তে পারে। আর তাতে বিপর্যস্ত হবে আশেপাশের সামুদ্রিক পরিবেশ।

জাহাজটির আগুন নেভাতে এবং ডুবে যাওয়া ঠেকাতে গত কয়েক দিন ধরেই যৌথভাবে কাজ করছে শ্রীলঙ্কা এবং ভারতের নৌবাহিনী। কিন্তু উত্তাল সমুদ্র এবং মৌসুমী বাতাসের কারণে ব্যাহত হচ্ছে সেই অভিযান। উদ্ধারকারীরা ডোবার আগে জাহাজটিকে গভীর সমুদ্রে পাঠানোর চেষ্টা করছে যাতে সমুদ্র দূষণের ক্ষয়ক্ষতি অপেক্ষাকৃত কম হয়। কিন্তু জাহাজটির পেছনের অংশ ভেঙে গেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর