তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তার অত্যন্ত ভালো একটি বন্ধুকে হারানোর ঝুঁকিতে পড়বে।
মঙ্গলবার (১ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংগে সাক্ষাতের মাত্র দুই সপ্তাহ আগে এমন মন্তব্য করলেন এরদোয়ান।
আগামী ১৪ জুন ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠক করার কথা বাইডেন ও এরদোয়ানের। দুই নেতার প্রথম বৈঠক হতে যাচ্ছে এটি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংগে এরদোয়ানের সম্পর্ক বেশ ভালো ছিলো। তবে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন ইস্যুতে আঙ্কারার সংগে দূরত্ব বাড়ে ওয়াশিংটনের।
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনাসহ নানা ইস্যুতে তুরস্ককে চাপের মধ্যে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এমন অবস্থান বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। তার আগে এরদোয়ান বলেন, যারা তুরস্ককে কোণঠাসা করছে, তারা অত্যন্ত ভালো এক বন্ধু হারাবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের উত্তেজনা সৃষ্টির একাধিক কারণ সাক্ষাৎকারে উল্লেখ করেন এরদোয়ান। তার মধ্যে অন্যতম হলো কথিত আর্মেনিয়ান গণহত্যাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রদান। এই স্বীকৃতির পর তুরস্কের সরকার ও জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বার্তাবাজার/ই.এইচ.এম