বৃহস্পতিবার (৩ জুন) দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, দেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। সেই সাথে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
বৃহস্পতিবার (৩ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরন থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল শুক্রবার নাগাদ তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচদিনে মৌসুমি বায়ু দেশের উপকূলে এলে বৃষ্টিপাত পুনরায় বাড়বে।
বার্তাবাজার/ই.এইচ.এম