দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম এখন থেকে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। দুদকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সচিব।
বেসিক ব্যাংক, জাহালম কাণ্ডসহ দুদকের কিছু অনুসন্ধান ও তদন্ত কাজ নিয়ে প্রশ্ন তুলেছে উচ্চ আদালত।
১০ই মার্চ দুদকে চেয়ারম্যান হিসেবে যোগ দিয়ে মঈনউদ্দীন আবদুল্লাহ জানান, নিজ ঘরে আগে স্বচ্ছতা আনার কথা।
বুধবার কমিশনের সাপ্তাহিক বৈঠকে আলোচনা হয়, নিজেদের অনুসন্ধান ও তদন্ত কাজে কীভাবে স্বচ্ছতা আনা যায়।
দুদক সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘তদন্ত শেষ করার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও আমরা কোন ফলাফল পাইনা। এই বিষয়টিকে কঠোর মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসা হবে, যাতে সময়মতো কাজগুলো শেষ করা যায়।’
সংস্থার সচিব আরও জানান, দেশ এবং জনগণের কল্যাণ ছাড়া অন্যকোনো স্বার্থে কাজ করবে না কমিশন এবং এর ব্যতিক্রমও হবেনা।
হেফাজত নেতাদের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন জায়গায় চিঠি দেয়া হয়েছে উল্লেখ করে দুদক সচিব জানান হেফাজত নেতাদের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদক নিজস্ব পদ্ধতি অনুসরণ করছে এবং পুলিশের গোয়েন্দা সংস্থার যদি কোন সহায়তা আমাদের প্রয়োজন হয় তাহলে সেটা নেয়া হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম