দেবহাটায় যুবককে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় অজ্ঞাত আশিকুর রহমান জুয়েল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। বুধবার সন্ধায় উপজেলা সদর ইউনিয়নে এঘটনা ঘটে। নিহত জুয়েল সদর ইউনিয়নের মৃত আনিছুর রহমানের ছেলে।

নিহতের মাতা চায়না খাতুন জানান, জুয়েল প্রতিদিনের ন্যায় সন্ধার পরে বাড়ির সামনে পুকুর পাড়ে সিড়িতে বসে ছিল। নির্দিষ্ট সময় পর সে ঘরের ভিতরে না আসায় তার মোবাইল ফোনে কল করলে নাম্বারটি বন্ধ দেখায়। এসময় আমার ভাই মনিকে ফোন করলে সে বাড়িতে আসে। এরপর পুকুর পাড়ে রক্ত দেখা যায়। এছাড়া মরদেহ টেনে নিয়ে যাওয়া দাগ পড়ে থাকে।

পরে খুঁজতে খুঁজতে বাড়ির পাশ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। তবে জুয়েলের মাথা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায় ।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বার্তা বাজারকে জানান, আশিকুর রহমান নামের এক যুবককে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। তদন্ত অব্যাহত রয়েছে। তবে খুনের ব্যাপারে পরিবার কোন কারণ বের করতে পারেনি।

মীর খায়রুল আলম/ বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর