মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেনের ভাতিজা খাঁন শাহাবুদ্দিন লিপু (২৯) নিহত হয়েছেন।
সোমবার (২৪জুন) সকাল সাড়ে সাতটার দিকে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশ ফাড়ি সংলগ্ন বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপু উপজেলার কামারগ্রামের খাঁন বেলায়েত হোসেনের বড় ভাই খাঁন শাহাদত হোসেনের বড় পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, লিপু বাগেরহাটের খাঁন জাহান আলী মাজার জিয়ারত শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলো।পথে ঘটনা স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বড় গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
খাঁন শাহাবুদ্দিন লিপু একটি বেসরকারি কোম্পানীর চাকুরীতে কর্মরত ছিল।