বোয়ালমারীতে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
বাড়ছে মানুষ, কমছে জমি। তাই খাদ্য চাহিদা মেটাতে অল্প জমিতে নিরাপদ পদ্ধতিতে অধিক ফলন নিশ্চিতে নিরালস কাজ করছে সংশ্লিষ্ট সরকারী দপ্তরগুলো। সরকারী নীতি নির্ধারক মহলেরও তীক্ষ্ণ নজর এই খাতটির ওপর।
আর তাই কৃষকদেরকে ফসলের ফলন বাড়ানোর কলা-কৌশল শেখাতে বুধবার (২ জুন) ফরিদপুরের বোয়ালমারীতে এক কর্মশালার আয়োজন করে জেলা পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলার রাজাপুর গ্রামে কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় মিঠাপুর-উত্তর রাজাপুর পানি ব্যাবস্থাপনা দলের সভাপতি বিধান চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মো. ওয়ালিদ হাসান, মো. আলমগীর হোসেন, প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর মোস্তফা কামাল, মো. আমীর হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর জামিরুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলিটেটর জীবন কুমার মন্ডল, স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর বি এম আলমগীর হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীর উদ্দেশ্যে পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতিতে বিশেষ করে ব্রি-ধান-৮৯ চাষাবাদ করে উচ্চ ফলন নিশ্চিতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তিনজন কৃতি কৃষককে পুরস্কৃত করা হয়।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এস.আর