মধুপুরে আইসক্রিম ও রতন জর্দ্দা তৈরীর কারখানাকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে রব আইসক্রিম এবং রতন পাতি জর্দ্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভেজাল আইসক্রিম এবং জর্দ্দা তৈরীর বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এবং ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন, মধুপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল রব আইসক্রিম এবং রতন পাতি জর্দ্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় রব আইসক্রিমের মালিক অভিযুক্ত আসামী সিরাজগঞ্জ সদরের রফিকুল ইসলামের ছেলে মোস্তাকিন হোসাইন (৩০) কে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রতন পাতি জর্দ্দা কারখানার মালিক মধুপুর উপজেলার টেংরী গ্রামের আছব আলীর ছেলে রাসেল মিয়া (৪৫) কে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ম্যাজিস্ট্রেট কারখানা দুইটি সিলগাল করে দেয়।

হাসান সিকদার/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর