বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার অর্থ বছরের বাজেট হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় নতুন বাজেটে বৃদ্ধি পেয়েছে ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা।
মহামারি করোনার প্রাদুর্ভাবে বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত। সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে প্রায় সব দেশ। মহামারি থেকে মুক্তির জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.) দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন ছাইয়্যি ইল আসকম।’
এর অর্থ হলো ‘হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিশেষ এই দোয়ার মাধ্যমে বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের জন্য তাঁর বাজেট বক্তৃতা শেষ করবেন।
আগামী বাজেটে ডিজিপির প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৭ শতাংশ। নতুন বাজেটে আগের মতো ঘাটতি কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। বাজেটে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশের মধ্যেই আটকে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার।
বার্তাবাজার/ই.এইচ.এম