বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ (ভিডিওসহ)
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন বাবু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। বুধবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা ।
এসময় অবিলম্বে বাবু হত্যাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নেয়া না হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মিরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় দলীয় কার্যলয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসেন শরীফ মনির,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন….
খালিদ হাসান/বার্তা বাজার/এস.আর