সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছেন র্যাব ১২-এর সদস্যরা।
বুধবার (২ জুন) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব ১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জন রানা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই উপজেলার হাটিকুমরুল ইউপির সদস্য মোহাব্বত হোসেন শামীম, খাসচর জামালপুর গ্রামের জিয়াউর রহমান, অলিপুর গ্রামের সুলতান প্রামাণিক ও আলী আকবর। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় জাল টাকার নোট লেনদেন করে আসছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এম এ মালেক/বার্তা বাজার/এস.আর