ঢাকার কেরাণীগঞ্জে অভিযানে চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার (২ জুন ) বিকেলে র্যাব ১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল আনুমানিক রাত সাড়ে আটটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় মোট ১০ জন জুয়ারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ২শ’ ৮ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ- চল্লিশ হাজার আটশ’ চল্লিশ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সুমন কবির @ রঞ্জু (৫১), মোঃ হুমায়ুন (৫০), মোঃ মনির হোসেন (৪২), মোঃ শাহ আলম (৩২), মোঃ জীবন হাওলাদার (৩৩), মোঃ সালাম মাতবর (৪২), মোঃ আঃ রাজ্জাক (৪৫), মোঃ সবুজ বেপারী (৪৯), মোঃ আনোয়ার খান (৩৯) ও মোঃ জামাল মাল (৪৬) বলে জানা যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/এস.আর