সিংড়ায় পানিতে ডুবে শিশুর মূত্যু

নাটোরের সিংড়ায় নিংগইন মহল্লায় গুর নদীতে আয়েশা খাতুন (৪) নামে পানিতে ডুবে এক শিশুর মূত্যু হয়েছে। বুধবার দুপুরে সিংড়া পৌর এলাকার নিংগইন গুচ্ছ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা ঐ মহল্লার মিঠুর কন্যা।

জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে মায়ের সাথে বাড়ির পাশে নদীর ধারে আসে শিশু আয়েশা। এ সময় মা নদীর ধারে কাজ করছিলো। অসাবধানতার কারনে শিশুটি নদীতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে কোথায় না পাওয়ার পর নদীতে খুঁজে পেয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

আয়েশার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিন খান/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর