কালিগঞ্জে ৫০ লিটার চোলাই মদসহ আটক ১

সাতক্ষীরার কালিগঞ্জে ৫০ লিটার চোলাই মদসহ ডিভ্যাল সরকার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি এলাকার শ্যামপদ সরকারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ব্যবসায়ী ডিভ্যালের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৫০ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী ডিভ্যালকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার (২ জুন) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর