ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরা ১০ ব্যক্তি কোয়ারেন্টাইনে

বৈধ প্রক্রিয়া ছা্ড়ায় সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে সাতক্ষীরায় আটক হয়েছেন ১০জন। আটক হওয়া ব্যক্তিরদের মধ্যে ৯ জন বাংলাদেশী নাগরিক ও একজন রোহিঙ্গা সদস্য বলে জানা গেছে।

আজ বুধবার (২ জুন) দুপুর ২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির পক্ষ থেকে আটক হওয়া ব্যক্তিদের নলতা আহছানিয়া মিশন গেস্ট হউজে ১৪ দিনের কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

দেশে ফেরার সময় আটক হন সদর উপজেলার মুকন্দপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে আবির আলী (১৬) ও আসিফ (১৪), কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের শিংলালবাট্টা গ্রামের মোমিন সরদার (২৫), ভাদিয়ালী গ্রামের আতিকুল ইসলাম (২৭), দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের শাহাজাহান বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরিফা বেগম (২২)। সাতক্ষীরার বাহিরে নড়াইল জেলার কালিয়া থানার পেরুলী গ্রামের মাহবুব শেখ (২৫), জামিলডাঙ্গা গ্রামের কুরছিনা বেগম (৩২), যশোর জেলার কোতোয়ালি থানার ছাবরা রায়পাড়া গ্রামের মরিয়ম বেগম (৩৫)।

এছাড়া কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের মৃত নাজির হোসেনের ছেলে রফিক (৪১),।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বার্তা বাজারকে জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য সীমান্তে কঠোর নজরদারি নেওয়া হয়েছে। এসময় সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ কালে ১০ ব্যক্তি আটক হন। আটক হওয়া ব্যক্তিদের জেলা প্রশাসকের মাধ্যমে ১৪দিনে কোয়ারেন্টাইন দেওয়া হয়েছে।

কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর