হলরুমে ঢুকে ঘুমন্ত ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসার মুহতামিম গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আবদুর রহমান মিন্টু (৩২) নামের মহিলা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আবদুর রহমান মিন্টু উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে ও উপজেলার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা:) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার (৩০ মে) রাতে ছাত্রীরা ঘুমিয়ে পড়লে মুহতামিম মিন্টু হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে মেয়েটি সজাগ হয়ে গেলে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন মেয়েটি ঘটনার কথা মোবাইল ফোনে তার পরিবারকে জানালে গতকাল মঙ্গলবার বিকালে মেয়ের বাবা বাদি হয়ে ঐ শিক্ষককে আসামী করে থানায় মামলা করেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শুধু তাই নয়, এর আগেও তিনি ওই মাদ্রাসার আরও তিন-চারজন ছাত্রীকে একই কায়দায় ধর্ষণ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর