চক্রান্তের মাধ্যমে আবারও হেফাজতের নামে কোনো কমিটি ঘোষণা করা হলে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর অনুসারী নেতারা।
বুধবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা এই ঘোষণা দেন। ”শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী (রহ) এর ভক্তবৃন্দ” ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেফাজতে ইসলামের সাবেক সাহিত্য সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জাদিদ বলেন , যারা আল্লামা শাহ আহমদ শফীর হত্যা মামলার স্বীকৃত আসামি তারা হেফাজতের কর্ণধার থাকতে পারে না। অচিরেই শীষ স্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শে নিয়মতান্ত্রিক উপায়ে তার গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আল্লামা আহমদ শফীর চরম বিদ্বেষীদের দ্বারা যিনি হেফাজতের কথিত আমির হয়েছিলেন, তাকে এদেশের ধর্মপ্রাণ জনগন মেনে নিতে পারেনি। হেফাজতের বিলুপ্ত কমিটির অবৈধ এবং আহ্বায়ক কমিটি মামা ভাগ্নের পকেট কমিটি। সংবাদ সম্মেলনে আহমদ শফীর কমিটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ শাহ আহমদ শফী হত্যা মামলায় অভিযুক্ত ও উস্কানিদাতাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
বার্তাবাজার/ই.এইচ.এম