জামালপুরের ইসলামপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত দলিল লেখকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ জুন) দুপুরে সাব রেজিস্টার কার্যালয় প্রাঙ্গনে চলমান কমিটি বিলুপ্তি ঘোষণা না করে অবৈধভাবে নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে দলিল লেখকরা।
জানা যায়, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি জাহিদুল হক সেলিম, সহ-সভাপতি তোজাম্মেল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল হাসান নওশাদ স্বাক্ষরিত শামসুল হককে সভাপতি এবং কাজী মো. শফিকুল ইসলাম সাহিদকে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিকে অবৈধ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ইসলামপুর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক কর্মরত দলিল লেখকরা।
এসময় দলিল লেখক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর মোহন মিয়া বলেন, আমাদের কমিটির কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও সাধারণ দলিল লেখকদের অবগত না করে জেলা কমিটি অবৈধভাবে একটি কমিটি অনুমোদন দিয়েছে। কমিটি বাতিলের দাবিতে আমরা সাধারণ দলিল লেখকরা অবস্থান কর্মসূচি পালন করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ সরদার, লাভলু সাধারণ আব্দুল আজিজসহ আরও অনেকেই।
বক্তারা নতুন কমিটি বাতিল না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান কর্মসূচিতে অংশ গ্রহনকারীরা।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি