পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলনে গত সাত মাস যাবত বন্ধ সমিতির তালাবদ্ধ অফিস খুলে দেবার দাবি জানিয়েছেন।
তারা বলেন- প্রশাসনের উদ্যোগে সমিতি খুলে দেবার ব্যবস্থা নিলে অচিরেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন করে সমিতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন।
বক্তারা অবিলম্বে এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানান। আজ দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে নাগরিক মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন নাগরিক মঞ্চের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, সদস্যসচিব কমরেড জাকির হোসেন, বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক কালাম আহমেদসহ সমিতির কয়েকজন সদস্য।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি