সিংড়ায় প্রাচীন কালের বিষ্ণু মূর্তি উদ্ধার

নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রাম থেকে একটি পুরনো মূর্তি উদ্ধার করেছে সিংড়া উপজেলা প্রসাশন।

বুধবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান এর নেতৃত্বে চৌপুকুরিয়া গ্রাম থেকে মূর্তি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য হাসিবুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে গ্রামের জনস্বার্থে ব্যবহ্রত পুকুরে কয়েকজন যুবক গোসল করার সময় মূর্তি নজরে পড়ে। পরে তাঁর জিম্মায় রেখে দেয়। বুধবার উপজেলা প্রশাসনকে সংবাদ দিলে তারা মূর্তি উদ্ধার করে।

সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। তবে কিসের মূর্তি এ বিষয় পরীক্ষা না করে কিছু বলা যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম জানান, মূর্তি উদ্ধার করার পর জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসনে হস্তান্তর করা হবে। তারপর প্রত্নতাত্ত্বিক বিভাগে হস্তান্তর হবে।

রবিন খান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর