কলমাকান্দায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নেত্রকোণার কলমাকান্দায় স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী লালন মিয়া আটক করেছে পুলিশ।

নিহতের মরদেহ বুধবার বিকালে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠ‍ানো হয়েছে।

জানা যায়, বুধবার (০২ জুন) সকাল ১০টায় উপজেলার উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গৃহবধূ গর্ভবতী শাহানা বেগমের (৩০) শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। আটক লালন মিয়া (৩৫) ওই গ্রামের রহিম মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এস,আই) লিটন ঘোষ।

নিহত শাহানা বেগম (৩০) উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের লালন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি পাশ্ববর্তী ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন চাঁনপুর গ্রামের মো. ফুল মিয়ার মেয়ে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর