ভারত কিংবা বাংলাদেশ থেকে কলারোয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেতে দেওয় হবে না। বুধবার করোনা মোকাবেলায় কলারোয়ার সীমান্তবর্তী এলাকার এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে কলারোয়া উপজেলা নিবার্হী অফিসার জনাব জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
অন্যান্যদের মধ্যে কেরাগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিত ছিলেন।
এসময় বিজিবির পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। একইসাথে অবৈধ মানব পাচারের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানান কর্মকর্তারা।
এছাড়া কেরাগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে সন্ধ্যা ৭ টার পর ঔষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ থাকবে। বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি