সদ্য ভূমিষ্ট কন্যা শিশু মিললো গাছতলায়

রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ মাঠের গাছের নিচ থেকে সদ্য ভূমিষ্ট এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর কেরামতিয়া মসজিদ সংলগ্ন মাঠে একটি গাছের নিচে দুপুরে পথচারীরা কাপড় মোড়ানো নবজাতকটিকে পড়ে থাকতে দেখে রংপুর মেট্রোপলিটন থানায় খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। শিশুটি এখন শিশু বিভাগের ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক সালমান তানভির তিততাস বার্তাবাজারকে জানান, শিশুটি সদ্য ভূমিষ্ট, দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকায় একটু শঙ্কা থাকলেও শারীরিক ভাবে শিশুটি এখন সুস্থ আছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক(তদন্ত) রাজিবুজ্জামান বার্তাবাজারকে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসে গোলাপি রঙ্গের কাপড়ে মোড়ানো জীবিত শিশুটিকে উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিক ভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কন্যা শিশুটির পরিচয় না মেলা পর্যন্ত দেখবালের দায়িত্ব পালন করছের রংপুর মেট্রোপলিটন পুলিশ।

ইতিমধ্যে হাসপাতালে এসে শিশুটির খোঁজ খবর নিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রকি আহমেদ/ বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর