নেত্রকোনার কলমাকান্দায় মামার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে তামিম হাসান।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শিশুটি তার মায়ের সঙ্গে দিলুড়া মামার বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে মামার বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন নদী থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজেশ গৌড়/বার্তাবাজার/পি