জুনায়েদ বাবুনগরী ও তার অনুসারীরা চরমপন্থী: মুফতি ফয়জুল্লাহ

হেফাজতে ইসলামের আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরী ও তার অনুসারীদের চরমপন্থী বলে আখ্যায়িত করেছেন শফীপন্থী হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

বুধবার (২ মে) আল্লামা শফির হত্যা মামলায় অভিযুক্তদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, জুনায়েদ বাবুনগরীরা পেশিশক্তি দিয়ে তাদের অবস্থান কিছু সময়ের জন্য ধরে রেখেছে। সেই শক্তি এখন আস্তে আস্তে ভেঙে পড়েছে। তদন্ত প্রতিবেদনের মধ্যে যাদের নাম এসেছে সেটাই বাস্তব। প্রতিবেদন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।

বাবুনগরীর অনুসারীদের হেফাজতের নতুন কমিটি গঠন করার বিষয়ে মুফতি ফয়জুল্লাহ বলেন, ওই কমিটিতে যাদের নাম বলা হয়েছে তাদের অধিকাংশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। তারা কমিটির বিষয়ে জানেনওনা।

মামুনুল হকের অনুসারীদের বিষয়ে বলেন, ফেসবুকীয় কিছু দার্শনিক বের হয়েছে। যাদের বয়স ১২ থেকে ২২ বছর। এদের দিয়ে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। মিথ্যাচার করে শফী সাহেবের অনুসারীদের বিরুদ্ধে সুদুর প্রসারী চক্রান্ত করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর