করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশে জেলাভিত্তিক লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপা করা হচ্ছে। এবার খুলনায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বুধবার (২ মে) জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৪ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ প্রসঙ্গে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে জেলায় লকডাউনের প্রয়োজন তবে। তবে কঠোর বিধিনিষেধ থাকবে।
তিনি আরও বলেন, খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালীশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
বার্তাবাজার/নব