মিরপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট

রাজধানীর মিরপুরের ১৪ নম্বরের লালমাটিয়া বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

বুধবার (২ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার সঞ্জয় অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, মিরপুরের ১৪ নম্বরের লালমাটিয়া বস্তির একটি ঝাড়ুর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এর আশেপাশে বেশ কয়েকটি বসত ঘর রয়েছে। আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সে জন‌্য কাজ চলছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর