করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশের সঙ্গে চারটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত ছিল। এবার আরও ৭ দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল স্থগিত হয়েছে।
করোনা পরিস্থিতিতে মোট ১১টি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে এ দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
মঙ্গলবার এ বিষয়ে বেবিচকের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম দফায় আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপালের সঙ্গে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছিল। এবার নিষেধাজ্ঞায় যুক্ত হয়েছে বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, বলিভিয়া, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে।
এই ১১ দেশের নাগরিকরা বাংলাদেশ প্রবেশ করতে পারবে না এবং বাংলাদেশ থেকে কেউ এই দেশগুলোতে যেতে পারবে না। এই দেশগুলো ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে।
‘বি’ ক্যাটাগরিতে থাকা দেশগুলো থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারবে। এদের মধ্যে আছে বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, ডেনমার্ক, কলম্বিয়া, গ্রিস। তবে কুয়েত ও ওমান থেকে আসা যাত্রীদের তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ওমান, ইরান, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, মঙ্গোলিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
গ্রুপ ‘সি’তে থাকা যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, কোরিয়ার মতো দেশগুলোতে যেতে আসতে কোনো বাধা নেই।
বার্তাবাজার/নব