৫৬ দিন পর ভারতে সর্বনিম্ন শনাক্ত, মৃত্যু ২৭৯৫

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গত ৮ এপ্রিলের পর থেকে ভারতে করোনা শনাক্তের সর্বনিম্ন রেকর্ড এটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জনে।

দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জন।

বুধবার (২ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯৯২ জন। দেশটিতে গত কয়েকদিন সংক্রমণ দুই লাখের নিচে নামলেও দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু রয়েছে।

এদিকে করোনার হটস্পট মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লিতে সংক্রমণ কমছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর