পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বৃদ্ধি, ভোগান্তিতে সাধারণ মানুষ

কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম আবারো বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ফলে ৩ দিনের ব্যবধানে ৪৫ টাকা কেজির পেঁয়াজ কেজি প্রতি ১৫ টাকা বেড়ে বুধবার (২ জুন) রাজধানীর বাজারে ৬০ টাকা বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়। তাই আমরাও বেশি দামে পেঁয়াজ বিক্রি করছি।পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টা পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা জানেন।

ব্যবসায়ীরা বলছেন, নতুন করে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এছাড়াও বাজেটের কারণে পেঁয়াজের দাম বাড়ছে। প্রতি বছর এই সময়ে ভারতের পাশাপাশি বিদেশ থেকেও পেঁয়াজ আসত। কিন্তু করোনার কারণে কয়েক মাস ধরেই পেঁয়াজ আসছে না।

এদিকে হঠাৎ কেজি প্রতি ১৫-২০ টাকা পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছে ক্রেতারা। পেঁয়াজের দাম-দর করতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, এখন কেনার দরকার নেই, এভাবে চললে দুই সপ্তাহে পর যখন ১০০ টাকা কেজি হবে তখন কিনেন।

রামপুরায় বাজার করতে আসা রকিবুল ইসলাম বলেন, পেঁয়াজের কোনো সংকট নেই। কয়েক দিন আগে মৌসুম শেষ হয়েছে। এখনি দাম বাড়ার কোনো কারণ নেই। তারপর কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। সরকারের বাজার মনিটরিং না থাকায় সুবিধা নিচ্ছেন ব্যবসায়ীরা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর