রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে একটি টিন সেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ  ৬ জন দগ্ধ হয়েছে৷
বুধবার (২ জুন) ভোর ৫ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোড এলাকার হুমায়ূন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে৷ আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরে৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের ৪ জনের অবস্থা গুরুতর।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- হাতিম (৫) ও তার স্ত্রী আদরী (৩০), আওয়াল (৩২), তার স্ত্রী রেনু (৩০) এবং মেয়ে আরফিয়া(১০) ও আফরোজ। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  তবে টিনসেড ঈই বাড়িটিতে এই তিনটি পরিবারই বসবাস করতো বলে জানা যায়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে মুঠোফোনে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস এর উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নন জানান, ওই বাসায় টয়লেটের গ্যাস জমে এর দ্বারাই  বিস্ফোরণ ঘটেছে। কারণ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হলে আগুনের ভয়াবহতা আরও অনেক হতো।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আজ (বুধবার)  ভোর ৫টার সময় ডেন্ডাবর কবরস্থান রোডে হুমায়ূন কবিরের সেমি পাকা বাড়িতে গ্যাসের কারণে বিস্ফরণ হয়ে আগুন লাগে। এতে তিন কক্ষের মোট ৬ জন দগ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের ৪ জনকে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং ২ জনকে হাবিব ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এই হাসপাতালেগুলো থেকে কয়েকজনকে ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সকারী পরিচালক মোঃ আব্দুল আলিম  বলেন,  অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায় এবং দেয়ালে ফাটল দেখা যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে টয়েলেটের বায়ো গ্যাস হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনের কোনো আলামত পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠনো হয়েছে বলেও জানান তিনি।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর