বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু বেড়েছে

দিনে দিনে ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা। বিশ্বে করোনায় আবারো বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৪৪ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২০১ জন।

আর গতকাল মঙ্গলবার বিশ্বে মারা যান ৭ হাজার ৯৬৯ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৪০০ মানুষ। ফলে গতকালের তুলনায় নতুন মৃত্যু ২ হাজারেরও বেশি বেড়েছে এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে।

বুধবার (০২ জুন) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানিয়েছে।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার ৫০৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫৭৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৮৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ১১৪ জনের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর