উদ্ধার হয়নি মন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল

রাজধানীর বিজয় সরণিতে প্রকাশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ছিনতাই করা সেই মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

গত ৩০শে মে সন্ধ্যায় মোবাইল ফোনটি ছিনতাই হবার পর কাফরুল থানায় মামলাটি করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেন, ‘পরিকল্পনামন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে’।

মোবাইল ফোনটি উদ্ধার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ওসি সেলিমুজ্জামান বলেন, ‘পরিকল্পনামন্ত্রী অফিস শেষ করে বিজয় সরণি হয়ে বাসায় ফিরছিলেন। সেখানে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর