বিশ্বকাপে দল বাড়াল আইসিসি, ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি

বিশ্বকাপে দল বাড়াল আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ সাল এবং ২০৩১ সালের বিশ্বকাপ ১০টি দলের বদলে ১৪টি দল নিয়ে হবে।

মঙ্গলবার (১ জুন) আইসিসি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৭ এবং ২০৩১ সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, খেলবে ১৪টি দল। ২০২৪, ২০২৬, ২০২৮ এবং ২০৩০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল খেলবে। সেখানে মোট ৫৫টি ম্যাচ হবে।

২০১৫ সালের বিশ্বকাপে মোট ১৪টি দল খেলেছিল। কিন্তু গতবার, অর্থাৎ ২০১৯ বিশ্বকাপে আবার তা কমিয়ে ১০টি দলের করা হয়।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বার হয়েছিল ২০১৭ সালে। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ এবং ২০২৯ সালে আবার এই প্রতিযোগিতা শুরু হবে। মোট ৮টি দল নিয়ে হবে মিনি বিশ্বকাপ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর