বাজেট অধিবেশন বসছে আজ

আজ বুধবার (২ জুন) বাজেট অধিবেশন শুরু হচ্ছে। করোনকালে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। অধিবেশনে যোগ দিতে চাওয়া সংসদ সদস্য ও মন্ত্রীদের তিন দিন পর পর করোনার টেস্ট করানো, অধিবেশন সংশ্লিষ্ট সাংবাদিকসহ সবার করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যারা অধিবেশন কক্ষে থাকবেন তাদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে। সবাইকে দুইটি করে মাস্ক পরার নির্দেশনাসহ ৫৬টি প্রস্ততি নেওয়া হয়েছে।

জানা গেছে, সংসদে বাজেট পেশ হবে বৃহস্পতিবার (৩ জুন)। এদিন বাজেট পেশের আগে দুপুর ১২টায় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অর্থ বিলে স্বাক্ষর করবেন। এরপর ৩টায় অধিবেশন শুরু হবে। এবারের বাজেট অধিবেশন চলবে ১২ কার্যদিবস।

বাজেট অধিবেশনের ১২ কার্যদিবসে যা থাকছে-

বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল ২ জুন (বুধবার) বিকেল ৫টায়। অধিবেশন শুরু হওয়ার পর শোক প্রস্তাব, আলোচনা ও গ্রহণ করা হবে। এরপর সংসদ মুলতবি হবে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় বাজেট উত্থাপন ও অর্থ বিল উত্থাপন। এরপর থেকে প্রতিদিনের কার্যদিবস সকাল ১১টায় শুরু হবে।

রোববার (৬ জুন) কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপন (যদি থাকে), চারটি বিল উত্থাপন এবং সম্পূরক বাজেটের উপর আলোচনা।

সোমবার (৭ জুন) সম্পূরক বাজেট আলোচনা ও পাস এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল পাস।

সোমবার থেকে বৃহস্পতিবার (১৪ থেকে ১৭) পর্যন্ত মূল বাজেট আলোচনা।

সোমবার (২৮ জুন) মূল বাজেট আলোচনা।

মঙ্গলবার (২৯ জুন) মূল বাজেট সমাপনী আলোচনা এবং অর্থ বিল পাস।

বুধবার (৩০ জুন) মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস।

বৃহস্পতিবার (১ জুলাই) প্রশ্ন-উত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাস এবং অধিবেশন সমাপ্তি। বাজেট সমাপ্তির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর