গাংনীতে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আহসান হাবিব (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ধানখোলা ইউপির জালসুকা গ্রামে এ ঘটনা ঘটে। আহসান হাবিব জালসুকা গ্রামের আনিছুর রহমানের ছেলে।আহসান হাবিব জালসুকা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, আজ দুপুরে সবার অজান্তে প্রতিবেশী বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। পানিতে গোসলের ফাঁকে কখন যে পানিতে ডুবে যায় বন্ধুরা কেউ জানতে পায়নি।এক পর্যায়ে বন্ধুরা বাড়ীতে খবর দেয়। পরবতর্ীতে অনেক খোজাখুজি করে আব্দুল হামিদের পুকুর থেকে আহসান হাবিব উদ্ধার করতে না পেরে বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দল পুকুরে নেমে অনেক খোজাখুঁজির একপর্যায়ে মরদেহ উদ্ধার করে।

বামন্দী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ইছাহকের নেতৃত্বে উদ্ধার করা হয় মরদেহ উদ্ধার করা হয় ।

এ ব্যপারে গাংনী থানার ওসি তদন্ত বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

মাসুদ রানা/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর