বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে জুবায়ের মন্ডল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলভরা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মানিক মন্ডলের ছেল।

স্বজনরা জানায়, জুবায়ের মন্ডল খেলার ছলে বাড়ির পাশের ডোবায় পরে যায়। বাড়ির লোকজন খুঁজাখুঁজি করে না পেয়ে পরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর