সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় রিয়েলিটি শো’তে গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।
আবেদনটি বিবেচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত। মঙ্গলবার তার আইনজীবী এই আবেদন করেন। সম্প্রতি নোবেল তার ফেইসবুক পেজ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। এক স্ট্যাটাসে ইথুন বাবুকে ‘চোর’ বলে আখ্যায়িত করেন এই গায়ক।লেখেন, ‘ইথুন বাবু অন্যের গান নিজের নামে চালায় দিসে’।
তারই ফলশ্রুতিতে গত ২৩শে মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঈনুল হাসান নোবেলের এমন স্ট্যাটাসের কারণে সম্মান হানি হওয়ায় আইনের দ্বারস্থ হয়েছে ইথুন বাবু।
এর আগে, এক সাংবাদিককে হুমকি দেয়ায় নোবেলের বিরুদ্ধে থানায় জিডি করা হয়। এছাড়া দেশের প্রখ্যাত সংগীতশিল্পী জেমসকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করেন নোবেল।
বার্তাবাজার/ই.এইচ.এম