নির্ধারিত সময়ে পরিবেশের ছাড়পত্র না পেলেও প্রকল্প শুরু করা যাবে: প্রধানমন্ত্রী
প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেলেও কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র না দিতে পারে তাহলে ধরে নিতে হবে পরিবেশ অধিদপ্তরের আপত্তি নেই
এরপরে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, উল্লেখিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৯টি উন্নয়ন প্রস্তাব উপস্থাপন করা হলে তার সবকটি অনুমোদন দেয় একনেক।
এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২শ’ ৩৯ কোটি টাকা। যার মধ্যে ৫ হাজার ৪ কোটি টাকা ব্যয় হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। আর ২শ’ ৪৯ কোটি টাকা আসবে বিদেশি অর্থায়ণ থেকে।
বৈঠকে ৩ হাজার ৮৯ কোটি টাকা ব্যয়ে লক্ষীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙ্গন রোধ প্রকল্পের অনুমোদন দেয় একনেক।
এছাড়াও ৬শ’ ৪৩ কোটি টাকা ব্যয়ে সড়ক বিভাগের কুষ্টিয়া মেহেরপুর সড়ক উন্নয়ন প্রকল্প। নারায়ণগঞ্জে ২শ’ ৩৭ কোটি টাকা ব্যয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ৬২ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম