রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাঁজাসেবনরত অবস্থায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩জনকে জেল-জরিমানা করেছে। মঙ্গলবার (১জুন) বিকাল আড়াই টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বার্তা বাজারকে বলেন, বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। গাঁজাসেবনরত অবস্থায় উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কামাল মন্ডলের ছেলে ও ৫টি মাদক মামলার আসামী আঃ রউফ মন্ডল (৫০), বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আইন শেখের ছেলে হাবিবুল শেখ (২৬) ও রায়পুর গ্রামের মুকুল শেখের ছেলে টুকু শেখ (২০) কে ৭ পুড়িয়া গাঁজাসহ আটক করে আমাকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রমান পাওয়ায় ও অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড ও রউফ মন্ডলকে ২ হাজার টাকা, হাবিবুল শেখ ও টুকু শেখকে ৫শত টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, এস,আই আলমগীর হোসেন, এস,আই মাজাহারসহ থানা পুলিশের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এস.আর