বোয়ালখালীতে মাদ্রাসার পাঁচ শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে বাবুর্চী আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসার পাঁচ শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে হাফেজ জাকের (১৯) নামের এক বাবুর্চিকে আটক করেছে পুলিশ।

উপজেলার পশ্চিম সারোয়াতলীর মাদ্রাসায়ে ত্যৈয়বিয়া তাহেরিয়া দরবেশীয়া সুন্নিয়া এতিম খানা ও হেফজখানায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি একই মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন।

আজ মঙ্গলবার সকালে বোয়ালখালী থানায় মাদ্রাসা এক শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

মামলার বাদী জানান, গত বছরের ১৭ জুলাই তাদের সন্তানকে মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি করেন। গেলো রমজানের মাদ্রাসা বন্ধের কারনে ১২ এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যায়। গতকাল ৩১মে ছেলে মাদ্রাসায় নিয়ে যেতে চাইলে সে কান্নাকাটি করতে থাকে ও মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। এর একপর্যায়ে মাদ্রাসার বাবুর্চি হাফেজ জাকের তাকে দুই বার যৌন নিপীড়নের কথা জানায়। বিভিন্ন সময় আরো চার শিক্ষার্থীকে যৌন নিপিড়নের কথা জানান এই অভিভাবক।

সত্যতা নিশ্চত করতে নিপীড়নের শিকার ছাত্রদের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বার্তা বাজারকে জানান, যৌন নিপীড়নের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর