ইরানের এফ-৫ মডেলের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের দুই পাইলটের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুন) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেখানে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয়। তবে যুদ্ধবিমানটি কত দিনের পুরনো সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম থেকে জানা যায়, এফ-৫ মডেলের বিমানটি দেজফুল বিমান ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়। তবে বিস্তারিত জানায়নি সম্প্রচার মাধ্যম।
আরো জানা যায়, ইরানের বিমান বাহিনী এখন আর এসব যুদ্ধ বিমান ব্যবহার করেন না। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে বিমানগুলো যুক্তরাষ্ট্র থেকে কিনেছিলো দেশটি।
বার্তাবাজার/ই.এইচ.এম